ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ প্ররোচনায় আত্মহত্যা - The News Lion

ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ প্ররোচনায় আত্মহত্যা




দি নিউজ লায়ন ; রবিবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির নাম সুশান্ত কুমার সেন(৬১)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মেহেন্দ্র মোড় গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মেহেন্দ্র মোড় গ্রামের বাসিন্দা  সুশান্ত কুমার সেন সরকারি বাসের গাড়ি চালাতো।তাই পেশার তাগিদে সোনারপুরে হরিনাভি চৌহাটী এলাকায় ভাড়া বাড়িতে থাকত সে।সুশান্ত কুমার সেন তার স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার ছিল।সুশান্ত কুমার সেন ২০২০ সালে এপ্রিল মাসে কাজের অবসর হয়।অবসরের পর নিজের গ্রামের জমিতে একটি বাড়ি করার জন্য উদ্যোগ হয়।


এরপর সে সুভাষগ্রামের বাসিন্দা প্রোমটার মহাদেব চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে।তার সাথে বাড়ি তৈরি করার কন্ট্রাক্ট হয় ১৯ লক্ষ টাকা।তারপর পর ২০২০ সালে জুলাই মাসে প্রোমটার ক্যানিং মেহেন্দ্র মোড়ের জমি বাড়ি নির্মাণের কাজ শুরু করে।সুশান্ত কুমার সেন প্রোমটার কে এ পর্যন্ত ১৮ লক্ষ ৯ হাজার তুলে দায়।ফলে বাকী ছিল ৯১ হাজার টাকা।আর এই ৯১ হাজার টাকা শোধ দিতে দেরি হচ্ছিল বলে প্রায় সময় প্রোমটার মহাদেব চক্রবর্তী হুমকি দিচ্ছিল সুশান্ত কুমার সেন এবং তার পরিবারের সদস্যদের এমনি অভিযোগ।


শনিবার সকালে সুশান্ত কুমার সেন সোনারপুর থেকে ক্যানিং মহেন্দ্র মোড় গ্রামে নিজের বাড়ি আসে।সেখানে রাতেই ঘরের মধ্যে গলায় দড়ি দেয়।রবিবার সকালে সুশান্ত কুমার সেন আত্মীয় স্বজন দেখতে পেয়ে ক্যানিং থানায় খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে।


মৃতের স্ত্রী মধুমিতা সেন অভিযোগ করে বলেন প্রোমটার মহাদেব চক্রবর্তী বার বার করে টাকার জন্য চাপ দিচ্ছিল আমার স্বামী ও পরিবারের সদস্যদের।এমনকি প্রোমটার বারে বারে হুমকি দিচ্ছিল।প্রোমটার ১৯ লক্ষ টাকার মধ্যে আর মাত্র ৯১ হাজার টাকা পেতো। প্রোমটার কে বার বার বলা হয়ে ছিল আসতে টাকা টা শোধ করে দেওয়া হবে।কিন্তু তিনি শোনেনি।বার বার হুমকি দিচ্ছিল।


যার জন্য আমার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়।এমনকি আমার স্বামী মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে যায়।এদিকে পুলিশ মৃতদের সঙ্গে একটি সুইসাইড নোট উদ্ধার করে।তবে সুইসাইড নোটে কি লেখা আছে সে বিষয়ে মুখ খোলেনি তদন্তের সাথে।পুলিশ জানান এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.