খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদন্ড স্ত্রী ও প্রেমিকের - The News Lion

খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদন্ড স্ত্রী ও প্রেমিকের




দি নিউজ লায়ন ; স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হল স্ত্রী এবং তার প্রেমিকের। বুধবার  দোষী শর্মিষ্ঠা নাথ এবং তাঁর প্রেমিক রাজীব নাথের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা  জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেন হাওড়া জেলা ও দায়রা বিচারক শম্পা দত্ত পাল। জানা গেছে, কয়েক বছর ধরে রাজীব নাথের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত রতন নাথ ওরফে বুড়োর স্ত্রী শর্মিষ্ঠার। 


তাদের প্রায় ২০ বছরর বিবাহিত জীবনে ১৫ বছরর এক মেয়েও আছে। হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নটবর পাল রোডের বাসিন্দা রতন একজন গ্যারেজ মেকানিক। বছর দুই আগে তার বাড়িতে কুকুর দেখাশোনার জন্য রাখা হয়েছিল রাজীব নাথ ওরফে রাজুকে। সেই রাজুর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শর্মিষ্ঠা। এই ঘটনা বাড়ির লোকেরা জানতে পারে। এই নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর। 


ওইদিন তাঁদের অশান্তি চরমে ওঠে। সেই অশান্তি মেটানোর জন্য পুলিশকেও ডাকতে হয়। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ গ্যারেজ থেকে বাড়িতে আসেন রতন। এরপর বাইরে বেরিয়ে যান।  রাত প্রায় ২টো নাগাদ রতনের মা মালতীদেবী বাইরে জানালা দিয়ে দেখতে পান কুকুর বাঁধার চেন দিয়ে রাজীবের গলায় ফাঁস দিয়ে ধরে আছেন শর্মিষ্ঠা। আর  বেলচা দিয়ে বেদম মারধর করছে রাজু। এই ঘটনা দেখে মালতিদেবী চিৎকার করলে তাঁকেও খুনের হুমকি দেয় শর্মিষ্ঠা দেবী। 


রতনের মৃত্যু নিয়ে এরপর মালতিদেবী থানায় লিখিত অভিযোগ  করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্ত শর্মিষ্ঠা এবং রাজুকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশ ৩০২(খুন) ধারায় মামলা দায়ের করেন।  এই মামলার মুখ্য সরকারী আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান,  বিচার চলাকালীন সরকার ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর চলে বিচার পর্ব। এদিন বিচারক এই মামলার শাস্তি ঘোষণা করেন।  


এদিন আদালতে উপস্থিত মালতিদেবী বলেন, দু'জনে মিলে আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনবছর ধরে বিচারের আশায় আদালতে ঘুরছি। আদালত যে শাস্তি ঘোষণা করেছে তাতে আমরা খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.