বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান - The News Lion

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান




দি নিউজ লায়ন ;  সপ্তাহখানেকের মধ্যেই মোহভঙ্গ। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান। রবিবার দুপুরে কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি। তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি প্রথম মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। 


কয়েক সপ্তাহ আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরাজ। সিরাজের দাবি, ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল। তিনি ভুল করেছিলেন। এখন ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে এসেছেন। দল যেভাবে তাঁকে কাজে লাগাতে চাইবে সেভাবে তিনি কাজ করবেন। 


পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রের খবর, শুভেন্দুর নেতৃত্বে গুন্ডাবাহিনী অনেক তৃণমূল নেতা কর্মীকে ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার চেষ্টা করছেন। যারা ভয় পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা তৃণমূলের ফিরে আসছেন। আগামী দিনে রাজনৈতিকভাবে বিজেপিকে গোটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে উৎখাত করবে সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.