রোহিতকে ,লাবুশানের স্লেজিং জানতে চাইলেন সচীন না বিরাট কাকে বেশি পছন্দ !
নিজস্ব প্রতিনিধি ; ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হবে আর স্লেজিং করে বিপক্ষকে উত্যক্ত করা হবে না তা যেন হতেই পারেনা। সেই স্টিভ ওয়া,মার্ক টেলরদের আমল থেকে যে ট্র্যাডিশন শুরু হয়েছিল তা আজ ও সমানে চলছে। অ্যাডিলেড বা মেলবোর্নে সেরকম পরিস্থিতি তৈরি না হলেও সিডনিতে কিন্তু দ্বিতীয় দিনেই ব্যাপারটা আবার পুরনো জায়গায় চলে গিয়েছে। সৌজন্যে অজি মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।
ভারতের প্রথম ইনিংসে তার উত্তরসূরীদের অনুসরন করতে দেখা গেল তাকে। গতবার ভারতের অস্ট্রেলিয়া সফরে পন্থ বনাম পেইনের স্লেজিং যুদ্ধ জমে উঠেছিল। কোহলি বনাম পেইন বাকযুদ্ধ ও পিছিয়ে ছিল না। শর্টলেগে দাঁড়িয়ে সিডনিতে বারবার রোহিতকে নানা প্রশ্ন করতে শোনা গেল লাবুশানেকে। স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা পড়ল সবটা।
লাবুশান ,রোহিতকে জিজ্ঞাসা করলেন ' তোমার প্রিয় ক্রিকেটার কে ? বিরাট, নাকি সচিন ? কখন উত্তর দেবে ? কোয়ারান্টিনে কী করলে ?' এইভাবে একাধিক প্রশ্ন করে রোহিতের মনঃসংযোগ ভাঙার চেষ্টা করলেন তিনি। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং (sledging) করার নতুন পন্থা নিলেন মার্নাস লাবুশান। তার কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি ধারাভাষ্যকার শেন ওয়ার্ন। সিরিজে যে 'মশলার' এতদিন অভাব ছিল আজ ত পরিপূর্ণ করে দিলেন মার্নাস লাবুশান।

Post a Comment