টোটো নিয়ে সচেতনতায় প্রচারভিযান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের - The News Lion

টোটো নিয়ে সচেতনতায় প্রচারভিযান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের




দি নিউজ লায়ন ;  টোটো নিয়ে ধমকে নয় সমঝে চলতে ব্যাপকহারে সচেতনতার প্রচারভিযান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। ১লা জানুয়ারি থেকে জাতীয় সড়কের ওপর সম্পূর্ণ ভাবে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সড়ক ও জাতীয় সড়কের সঙ্গে সংযোগস্থাপনকারী সড়কের ট্যাফিক চৌকি থেকে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মুখ্য সড়কের ওপর টিন নাম্বারবিহীন টোটো নজরে এলেই আটক করছে পুলিশ। 


শুক্রবারের পর শনিবারও শিলিগুড়ির বিভিন্ন মুখ্য সড়কের ওপর অভিযান চলে পুলিশের। কর্ডলেস হাতে ট্র্যাফিক পয়েন্টে দাঁড়িয়ে মাইকিং করে জাতীয় সড়ক ও মুখ্য সড়ককে বাদ দিয়ে কিভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবেন টোটো চালকেরা তার বিকল্প পথের রুট ম্যাপ মাইকিং করে টোটো চালকদের বোঝায় পুলিশ। পুলিশের আবেদনের সুরেই যাত্রী ও টোটো চালকদের এই নিয়মলাগুর বিষয়টি বোঝান। পুলিশ জানায় দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জাতীয় সড়ক ও তার সঙ্গে সংযোগ স্থাপনকারী রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তার পরিবর্তে শহরে বিকল্প সমান্তরাল পর্যাপ্ত রাস্তা রয়েছে। পাড়ার রাস্তায় বা  বাজারের ভেতর দিয়ে একই সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে পারবেন টোটো চালকেরা বোঝায় চালকদের পুলিশ। 


ভক্তিনগর থাকার ট্র্যাফিক ওসি সুদিপ দত্ত মাইকিং করে বলেন জাতীয় সড়কে গাড়ি ঘোরাবার ক্ষেত্রে বা  নির্দিষ্ট দূরত্বে যাত্রী নামানোর ক্ষেত্রে পুলিশকে বললেই সহায়তা করবে পুলিশ। অন্যদিকে টিন নম্বরবিহীন টোটো চালকদের সংঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় শহরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.