বছরের শুরুতেই বন্ধ দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুত কারখানার চতুর্থ ইউনিটের উতপাদন
দি নিউজ লায়ন ; বছরের শুরুতেই দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ডিভিসির ডিটিপিএস তাপবিদ্যুত কেন্দ্রের উতপাদন বন্ধ হয়ে গেল। গত ৩১ ডিসেম্বর থেকে বন্ধ উতপাদন। আতঙ্কিত শ্রমিকমহলের দাবী অবিলম্বে চতুর্থ ইউনিটে উতপাদন শুরু করতে হবে।এই দাবিতে শনিবার সকাল থেকেই বিক্ষোভ দেখান শ্রমিকরা। রাজ্যের শাসকদলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি আন্দোলনে সামিল।
শ্রমিকরা তাপ বিদ্যুত কেন্দ্রের শক্তি ভবনের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেয়। আইএনটিটিইউসি-র শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। সব মিলিয়ে ১৩০০ শ্রমিক কাজ করে এই তাপ বিদ্যুত কেন্দ্রে। বর্তমানে তাপবিদ্যুত কেন্দ্র বন্ধ হওয়ায় সংকটের মুখে শ্রমিকরা। বিক্ষোভ কর্মসূচিতে ৩৭নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মণ্ডল অংশগ্রহণ করে।
তিনি জানান কেন্দ্র সরকার শ্রমিকদের কর্মহারা করতে বছরের শুরুতেই বন্ধ করে দিয়েছে তাপ বিদ্যুত কেন্দ্রের চতুর্থ ইউনিটের উতপাদন। অবিলম্বে চতুর্থ ইউনিটে উতপাদন শুরুর দাবিতে এবং নতুন করে পঞ্চম ইউনিট শুরু করার দাবিতে বিক্ষোভ চলে এদিন। অবিলম্বে চতুর্থ ইউনিটে উতপাদন শুরু না হলে লাগাতার আন্দোলনের পথে হুঁশিয়ারি দিয়েছে।
স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যক্তিত্বের অভিযোগ পরিকল্পনামাফিক কর্মী সংকোচনের পথে হাঁটছে কেন্দ্র তাই বছরের শুরুতেই ইউনিটের উতপাদন বন্ধ করে দেওয়া হচ্ছে এর পরবর্তী ধাপ হিসেবে শ্রমিক ছাঁটাই হবে অবিলম্বে চতুর্থ ইউনিটের কাজ ফের শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Post a Comment