বাংলাদেশের প্রতি উপজেলায় রাখা হবে ৭ লাখ ডোজ ভ্যাকসিন
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রতি উপজেলায় ৭ লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
তিনি বলেন, টিকা প্রদানে ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত করা হয়েছে ৭ হাজার জনের একটি টিম। আগামী ২৫ বা ২৬ জানুয়ারি করোনা টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্সের ভ্যাকসিন সহ প্রায় ৫ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব। তার ভাষ্য, ৫৫ বছর বা তার বেশি বয়সীদের পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। কম বয়সী, অসুস্থ এবং প্রবাসী আপাতত টিকা দেওয়া হবে না।

Post a Comment