মেদিনীপুর শহরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন
দি নিউজ লায়ন ; প্রতিবছরের মতো এবছরও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস। মেদিনীপুর শহর ও জেলা যুব তৃণমূলের তরফে জন্মদিন পালন করা হয়। মেদিনীপুর শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের খাওয়া দাওয়া করায়। তৃণমূল যুব কংগ্ৰেসের উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা মঙ্গলবার দুপুরের আহার নিয়ে হাজির হয় বিভিন্ন আবাসিক বৃদ্ধাশ্রমে।
সেখানে বৃদ্ধ-বৃদ্ধাদের সযত্নে খাওয়ানো হয় এবং আশীর্বাদ নেওয়া হয়।প্রথমে যাওয়া হয় মেদিনীপুর শহরের মধ্যে অবস্থিত বাসস্ট্যান্ডের বৃদ্ধাশ্রমে।সেখানে বৃদ্ধ-বৃদ্ধাদের দুপুরের আহার পরিবেশন করে দেন তৃণমূলের কর্মী ও নেতৃত্ববৃন্দ। শহরের নজরগঞ্জ এ অবস্থিত বৃদ্ধাশ্রম এর আবাসিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা তৃণমূল যুবর কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান প্রতিবছরই আমরা রাজ্যের সবার প্রিয় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন করি, এবার ও আমরা দুঃস্থদের খাওয়া-দাওয়া করিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এবং তৃতীয় বার ক্ষমতায় আনার জন্য আশীর্বাদ নেওয়া হয় এই বৃদ্ধ বৃদ্ধাদের কাছ থেকে। এবছর প্রায় তিন হাজার দুঃস্থদের জন্য দুপুরের আহার এর ব্যাবস্থা করা হয়।এছাড়াও মঙ্গলবার দরিদ্র্য মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

Post a Comment