তুফানগঞ্জে ভাঙ্গন বিজেপিতে
দি নিউজ লায়ন ; বিজেপির মোহভঙ্গ তুফানগঞ্জ বিধানসভা এলাকায়। বিজেপি ছাড়লেন যুব মোর্চার অন্তত ৫০ জন সক্রিয় নেতা কর্মী সহ ২৫০ জন বিজেপি কর্মী সমর্থক। জেলা তৃণমূল মুখপাত্র তথা তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি শিবু পাল জানান, তুফানগঞ্জ যুব তৃনমূলের সদস্য রাম আর্য'র নেতৃত্বে বিজেপির যুব মোর্চার ৫০ জন সদস্য সহ আড়াইশো জন কর্মী তৃণমূলে যোগদান করেন মঙ্গলবার।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। বিজেপিতে বঞ্চনার শিকার হয়েছিলেন বলে তারা তৃণমূল নেতৃত্ব দেন জানিয়েছে,এবং তৃণমূলের সাথে একনিষ্ঠ হয়ে আগামী বিধানসভা নির্বাচনে তারা ময়দানে নেমে কাজ করবেন বলে প্রতিশ্রুতি বদ্ধ করেছেন। এমনিতেই তুফানগঞ্জ মহকুমার বিজেপি যুব মোর্চার সাংগঠনিক অন্তর্কলহ চূড়ান্ত আকার ধারণ করেছে। নিজেরা নিজেদের মধ্যে একাধিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।
যোগ্য নেতৃত্ব না সম্মান পাচ্ছেন না বলেই অভিযোগ বিজেপির তরফ থেকে বারবার উঠে আসছে।সেই সুযোগকে কাজে লাগিয়ে এই তৃণমূলের দিকে কর্মীদের নিয়ে আসতে সক্ষম হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের দাবি বিধানসভা ভোটের আগে আরও কয়েক হাজার বিজেপি নেতা কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেবে যেভাবে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসছে তাতে পুরনো বা আদি বিজেপি কর্মীরা আর দলে থাকতে চাইছেন না।
প্রকাশ্যে দলের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অন্যদিকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করছেন প্রতিটি মানুষের দুয়ারে সরকারকে পৌঁছে দিচ্ছেন তাতে বিজেপি দিশাহারা। বহু বিজেপি কর্মী মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।

Post a Comment