গোয়ালতোড়ে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু - The News Lion

গোয়ালতোড়ে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু




দি নিউজ লায়ন ;  গাছ কাটতে গিয়ে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো গোয়ালতোড় এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাথরমারির জঙ্গলে।জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিরঞ্জন পাত্র, বয়স আনুমানিক ৪৭ বছর।ওই মৃতব্যক্তির বাড়ি গোয়ালতোড় থানার মেটালডোবা গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাথরমারির জঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্ট এর গাছ কাটা হচ্ছিল ।সেই সময় কর্মরত শ্রমিক হিসেবে গাছ কাটতে গিয়ে ছিলেন নিরঞ্জন পাত্র। তিন যখন গাছ কাটার কাজ  করছিলেন অসাবধানবশত একটি গাছের ডাল তার মাথায় পড়ে।যার ফলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে নিরঞ্জন পাত্র।এরপর তার সহকর্মী ও বনদপ্তর আধিকারিক দের  প্রচেষ্টায় তাকে গোয়ালতোড় কেওয়াকুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিরঞ্জন পাত্রের মৃত্যুতে তার পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোয়ালতোড় থানার পুলিশ নিরঞ্জন পাত্র এর  মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.