বিস্ফোরণে কেঁপে উঠলো বিজেপি নেতার বাড়ি
দি নিউজ লায়ন ; বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণকে কেন্দ্র করে উওেজনা ছড়ালো বীরভূমের দুবরাজপুর থানার বসহরি গ্রামে। দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়, তারা দেখে গ্রামের বিজেপি কর্মী বাঘাম্বর পালের নবনির্মিত বাড়িতে বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণের জেরে বাড়ির কংক্রিটের সিঁড়ি ও দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। যদিও বিজেপি নেতার দাবি দুষ্কৃতীরা ডিনামাইট দিয়ে বাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। মুরাদনগরে সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, সামনে বিধানসভা নির্বাচন, তাই এখন থেকে এলাকায় এলাকায় সাধারন মানুষ কে ভয় দেখাবার জন্য বিজেপির নেতার বোমা, বন্দুক, মজুত করা শুরু করেছে।
পুলিশ সঠিক ব্যাবস্থা নেবে।বীরভূম সফরে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন তিনি অভিযোগ করেছিলেন বাংলা এখন বোমার স্তুপে রয়েছে, আজ বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরোনে অমিত শাহের মুখ পুড়লো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেখানে প্রচুর বিস্ফোরক মজুত করা হয়েছিল। এই মজুত করা বিস্ফোরক থেকেই বিস্ফোরণ হয়। বিজেপি নেতা কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment