বিজেপিকে আটকাতে বাংলায় কি কংগ্রেস-তৃণমূলের মহাজোট হচ্ছে? - The News Lion

বিজেপিকে আটকাতে বাংলায় কি কংগ্রেস-তৃণমূলের মহাজোট হচ্ছে?




দি নিউজ লায়ন ;  বিজেপিকে আটকাতে বাংলায় কি মহাজোট হচ্ছে? শুরু হয়েছে রাজনৈতিক মহলে গিঞ্জন।  বাংলার মাটিতে বিজেপিকে আটকাতে  এবার কংগ্রেসকে সরাসরি জোটের প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। সংবাদ সুত্রে খবর,  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায় ও তাপস রায় প্রস্তাব দেন, কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। 


জানা গিয়েছে,  তৃণমূলের এই প্রস্তাবের জবাবও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  তৃণমূল ও বিজেপি এবার সম্মুখ সমরে নেমে অঙ্ক কষে এগোতে চাইছে। ভোট যত এগিয়ে আসছে তৃণমূল যেমন ভাঙছে, বিজেপি তেমনই বাড়ছে।  রাজনৈতিক মহলের অভিমত, সংখ্যালঘু ভোট ভাগ হোক চায় না তৃণমূল। এখনও কংগ্রেসের দখলে রয়েছে বেশ কিছু সংখ্যালঘু এলাকা। তাই কংগ্রেসকে জোটে চাইছেন তাঁরা। 


জানা যাচ্ছে, তৃণমূলের জোট প্রস্তাব একেবারে নাকচ করে দেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।   অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রস্তাব দেন কংগ্রেস তা ভেবে দেখতে পারে। তিনি কংগ্রেসকে জানান প্রস্তাব আকারে, কংগ্রেসও তা লিখিত বিবৃতি দিয়ে জানাবে তাদের অবস্থান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.