মেদিনীপুর শহরের গান্ধীঘাটে মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে অসংখ্য মানুষের ঢল - The News Lion

মেদিনীপুর শহরের গান্ধীঘাটে মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে অসংখ্য মানুষের ঢল




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব খুব গুরুত্বপূর্ণ। এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার  মেদিনীপুর শহরের গান্ধীঘাটে অসংখ্য মানুষ মকর স্নান সেরে সূর্যের আরধনা করে। আজকের দিনে সকালবেলা মকর সংক্রান্তিতে নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়া শরীরে ও মনের শুদ্ধি, জীবন-মৃত্যুর চক্র থেকে চিরমুক্তির জন্য এই স্নান।


এই মরসুমের প্রথম পুন্য স্নান।তাই বৃহস্পতিবার ভোর থেকেই গান্ধী ঘাটে নদীর ধারে ফুটে উঠেছে সাধারণ মানুষের ঢল স্নান করার জন্য। স্নানের পরে পুজো দিয়ে গরীব দুঃস্থ মানুষদের বস্ত্র তুলে দেওয়া ও কিছু খাদ্য সামগ্রী তুলে দেয় বহু সংগঠন।


 প্রতি বছরের মতো এবছর ও মেদিনীপুর শহরের সমাজ সেবি হিসাবে পরিচিত গোপাল সাহা,পারমিতা সাহু সহ আরো কয়েক জন মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে আসা দরিদ্র মানুষদের হাতে কম্বল,শাড়ি, ধুতি,চাদর সহ বিভিন্ন জিনিস তুলে দেন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে নদীতে স্নান করার  সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, তার সাথে স্পিড বোর্ড ,নৌকার মাধ্যমে নজরদারি চালানো হয় পুরো নদী এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.