শ্যামপুরে গৃহস্থের বাড়িতে ডাকাতি
দি নিউজ লায়ন ; সপ্তাহখানেক এর মধ্যে পুনরায় ডাকাতির ঘটনা ঘটলো শ্যামপুরে। গৃহস্থের বাড়ির গ্রিলের তালা ভেঙে বাড়িতে ঢুকে গৃহস্থ কে মারধর করে ভোজালি ঠেকিয়ে সোনার অলংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে গেল ৬ জনের দুষ্কৃতী দল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার বেলাড়ী গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামে। ৫৮ গেট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে মঙ্গলবার রাত ২টো নাগাদ ৬ জনের দুষ্কৃতী দল হানা দেয় রসুলপুর গ্রামের পানচাষি সরোজ দাসের বাড়িতে। সূত্রের খবর ২ দুষ্কৃতী বাইরে পাহারা দেওয়ার পর ৪ বাড়িতে ঢুকে। সরোজ দাসের অভিযোগ ৪ দুষ্কৃতী মুখ ঢেকে ঘরে ঢোকার পর প্রথমেই ছেলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর দুষ্কৃতীরা দরজা জোর করে খুলে তার ঘরে ঢোকে।
তিনি জানান দুষ্কৃতীরা গলায় ভোজালি ঠেকিয়ে তার আলমারি ভেঙ্গে ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র বের করে দেয়। এমন কি ঘরে থাকা স্ত্রী ও মেয়ের গলায় ভোজালি ঠেকিয়ে মুখ চেপে ধরে সমস্ত সোনার অলংকার খুলে নেয়। সরোজ দাসের অভিযোগ ঘটনার সময় তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ব্যাপক মারধর করে এবং প্রয়োজনে দিয়ে পিঠে একাধিক জায়গায় আঘাত করে।
এদিকে ঘটনার পর বুধবার সকালে ৫৮ গেট তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রামে গিয়ে তদন্তে নামে। পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীরা পঞ্চাশের বাড়ি থেকে মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ার পর বেশ কয়েক কিলোমিটার দূরে রাস্তার পাশে সেগুলি ফেলে দিয়ে গেছে। যদিও সরোজ দাসের দাবি দুষ্কৃতীরা বেশ কয়েকটি মূল্যবান নথি তার নিয়ে গেছে। এদিকে দুষ্কৃতীরা সোনার অলংকার নগদ টাকার পাশাপাশি মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তিগত বিবাদের কারণে এই ঘটনা।

Post a Comment