কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়
দি নিউজ লায়ন ; মানুষের মাথার খুলি,কঙ্কাল হাড়গোড়,আর হাতের বালা উদ্ধার হল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সিনেমা হল সংলগ্ন একটি বন্ধ কারখানার ভেতর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও খুন করে সম্ভবত বন্ধ এই কারখানার ভেতরে ফেলে দেওয়া হয়েছে এই মাথার খুলি ও হাড়গোড়।
শুক্রবার স্থানীয় লোকজন এই নির্জন এলাকায় এসে প্রথম মাথার খুলি দেখতে পায়, পড়ে থাকতে দেখে হাড়গোড়, এরপরই তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে এগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়, উদ্ধার হয়েছে একজোড়া কালো জুতো,হাতের বালা। প্রাথমিক অনুমান সম্ভবত কোনো পুরুষের মৃতদেহ এটি গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কোকওভেন থানা এলাকার সিনেমা হল রোডে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বন্ধ কারখানার ভেতরে বেশ কয়েকমাস আগে খুব সম্ভবত দেহ ফেলে রাখা হয়। তবে কারখানার ভেতরে খুন করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন।
যে মাথার খুলি এবং হাড় উদ্ধার হয়েছে সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখান থেকে মাথার খুলি বা দেহাংশ কোনও পুরুষের না কোন মহিলার, কিভাবে মৃত্যু, কতদিন আগে মৃত্যু এই বিষয়গুলি কিছুটা হলেও পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। সবমিলিয়ে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post a Comment