চোর সন্দেহে পড়শীদের তাড়া, গাছ থেকে পড়ে মৃত্যু
দি নিউজ লায়ন ; নিছক চোর সন্দেহে পড়শীদের তাড়া খেয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। সুতির চাদনীচক এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সাদেকুল শেখ (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, শামসুরগঞ্জের লস্করপুর এলাকার বাসিন্দা সাদেকুল বিভিন্ন সময়ে গাছ কাটার কাজ করে।
এদিন সুতি এলাকায় নারকেল গাছে ওঠে নারকেল কাটার জন্য।আচমকা পড়শীরা চোর চোর বলে চেঁচামেচি শুরু করে। আর তাতেই আতঙ্কিত হয়ে কাছ থেকে সটান মাটিতে পড়ে সাদেকুল।তারপর এই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু হয় সাদেকুল এর। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

Post a Comment