ভোটের আগে বাংলায় এসে ডুগডুগি বাজাচ্ছে বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

ভোটের আগে বাংলায় এসে ডুগডুগি বাজাচ্ছে বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ;   বিজেপি বাংলায় আসলে ছিয়াত্তরের মন্বন্তর ফিরে আসবে। ভোট এসেছে তাই ওরা পশ্চিমবঙ্গ রাজ্যে এসে ডুগডুগি বাজাচ্ছে, ভোট মিটলেই ওরা ডুগডুগি বাজিয়ে চলে যাবে। সোমবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাণাঘাটের জনসভায় দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন তিনি বলেন, পশ্চিমবাংলায় একুশের বিধানসভা নির্বাচনের আগে ওরা এসে বলছে চাকরি দেবে, বাড়ি বাড়ি গিয়ে টাকা দেবে। কিন্ত বাস্তবে এসব কিছুই করবে না। কাউকে কিছুই দেবে না। ভোট মিটলেই ডুগডুগি বাজিয়ে চলে যাবে। তিনি বিজেপিকে মিথ্যার অমাবস্যা বলেও কটাক্ষ করেন।


মমতা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার আজ পশ্চিমবাংলার মানুষদের এনপিআর এবং এনআরসির ভয় দেখাচ্ছে। কিন্ত বাংলায় কিছুই হবে না। বাংলায় এনআরসি আমরা করতে দেবো না।  নিশ্চিন্তে আপনারা ঘুমান মায়ের কোলে। মানুষের ক্ষতি করে কোনও কাজ করবো না। তিনি এদিন সাফ জানিয়ে দেন, বাংলার মাটিতে মতুয়ারা সবাই ভারতের নাগরিক। নমঃশূদ্ররা সবাই ভারতের নাগরিক। আমরা উদ্বস্তুদের পাট্টা দিয়েছি।  কে কার নাগরিকত্ব কাড়বে? আমরা দেখে নেবে। 


মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, ওরা আমাকে একটু একটু ভয় পায়। কারন, আমি মাথা বিক্রি করি না। আমি মরে যাবো। বন্দুকের সামনে দাঁড়িয়ে মাথা দেবো, তবু বাংলাকে বেচতে দেবো না। বাংলার মানুষকে বেচতে দেবো না।  ভোট কাছে এসেছে বলে বাইরে থেকে আমাদের রাজ্যে বিজেপির  অবাঙালি নেতারা আসছেন। ভোট কেনার চেষ্টা করছে। বাইরে থেকে এসে কুতসা করছে।  কিন্ত আমি বলি, বিজেপি ভোট কিনতে টাকা দিলে সেই টাকা খেয়ে নেবেন, তবে ভোট দেবেন না। মনে রাখবেন ওই টাকা জনগণের টাকা। 


এদিন মমতা বলেন, বাংলার মেরুদন্ড আমরা ভাঙতে দেবো না। মনে রাখবেন, মিথ্যে বলার জুড়ি নেই বিজেপির। বাংলা বাংলার মতো থাকবে। বাংলাকে আমরা বেচতে দেবো না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.