নেতাই গ্রামে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে শুভেন্দু অধিকারী যাবেন, বললেন দিলীপ ঘোষ - The News Lion

নেতাই গ্রামে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে শুভেন্দু অধিকারী যাবেন, বললেন দিলীপ ঘোষ




দি নিউজ লায়ন ; রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় চায়ে পে চর্চায় যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন  আগামী ৭ ই জানুয়ারী ঝাড়গ্রাম জেলার লালগড় থানার নেতাই গ্রামে  শহীদ বেদিতে ফুলের মালা দিয়ে শহীদদের  শ্রদ্ধাঞ্জলি জানাতে যাবেন শুভেন্দু অধিকারী ।তিনি প্রথম দিন থেকে নেতাই গ্রামের মানুষের ও শহীদ পরিবার গুলির পাশে রয়েছেন। 


তৃণমূল বিক্ষোভ,কালো পতাকা দেখাবে,গো ব্যাক বলবে।সেই রাস্তায় যেন তৃণমূল না  যায়।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বদমাসি করেছিল ,আমরা পালিশ করে দিয়েছি।লাল গড়ে ৮ জন লোধাসবর মানুষ না খেতে পেয়ে যখন মারা গিয়েছিল ,তখন তৃণমূল  কোথায় ছিল। লালগড় থানার নেতাই গ্রামের গণহত্যার কথা আমরা ভুলে যায়নি।


আমরা নেতাই গ্রামের শহীদ পরিবার গুলির পাশে রয়েছি। তাই  আমাদের ধমকিয়ে চমকিয়ে কোন লাভ নেই।যে দল ক্ষমতায় থাকা  সত্বেও সেই দলের মন্ত্রী,সাংসদ, বিধায়ক,নেতা,কর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছে সেই দলের আর কোন অস্তিত্ব বাংলায় থাকবে না বলে দিলীপ ঘোষ জানান।সেই সঙ্গে


রবিবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় চায়ে পে চর্চায় যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।সাংসদ দিলীপ ঘোষের সাথে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপথি,ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম  সহ দলের নেতা ও কর্মীরা।চা খেতে খেতে দিলীপ ঘোষ সাংবাদিক দের বলেন আমি স্নেহাসিশ গাঙ্গুলির সাথে কথা বলেছি।প্রাক্তন ভারত অধিনায়ক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ভালো রয়েছেন।


ডাক্তার বাবুরা তাকে নজরে রেখেছেন।প্রতিটি মানুষের ভালোবাসা তার সাথে রয়েছে।আবার সুস্থ হয়ে স্বমহিমায় ফিরে আসবেন সৌরভ গাঙ্গুলি।তিনি বলেন দলের কেন্দ্রীয় নেতারা সব সময় সৌরভ গাঙ্গুলির চিকিৎসা নিয়ে ডাক্তার বাবুদের সাথে যোগাযোগ রাখছেন।উনি ক্যাপ্টেন ছিলেন,ছিলেন লড়াকু।তাই উনি ক্যাপ্টেন এর মতোই আবার সকলের মাঝে ফিরে আসবেন।


তাই সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।উল্লেখ করা যায় যে শনিবার হঠাৎ  বুকে ব্যথা অনুভব করায় সৌরভ গাঙ্গুলি অসুস্থ। হয়ে পড়ায় তাকে উড ল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.