হাওড়ায় ভাম বিড়াল, বাজপাখি ও চন্দ্রবোড়া সাপ উদ্ধার - The News Lion

হাওড়ায় ভাম বিড়াল, বাজপাখি ও চন্দ্রবোড়া সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ; হাওড়ায় একইদিনে উদ্ধার হল একটি  বাজপাখি ,চন্দ্রবোড়া সাপ ও  ভামবিড়াল। রবিবার হাওড়ার পৃথক তিনটি জায়গা থেকে তাদের উদ্ধার করেন বনদপ্তর এর কর্মীরা। তিনটি প্রাণীই সুস্থ আছে বলে জানা গিয়েছে। 


বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার জগদীশপুর মাকালপাড়ায় উদ্ধার হয় ভামবিড়ালটি। কয়েকদিন ধরেই এলাকায় হাঁস-মুরগি উধাও হয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা অনুমান করেছিলেন ভাম বিড়াল বা মেছোবিড়াল এলাকায় ঢুকেছে সেই হাঁস-মুরগি গুলিকে  খেয়ে নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা সেখানে ফাঁদ পাতে।  শনিবার রাতে তাতে ধরা পড়ে ভাম বিড়ালটি। যদিও স্থানীয়রা ভাবে এটি একটি বাঘরোল।


তারা বনদফতরকে খবর দেন। বনদফতরের  কর্মীরা  সেটিকে উদ্ধার করে। ভাম বিড়ালটির বয়স দেড় বছর। উচ্চতা লেজ সমেত দু ফুট। ভাম বিড়ালটি এখন সুস্থ আছে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখার পর স্থানীয় কোন জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। অপরদিকে এদিন হাওড়ার ডোমজুড়ের মাকড়দহে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বনদফতর। সেটিও সুস্থ আছে। 


অন্যদিকে হাওড়া রেলওয়ে অর্থোপডিক হাসপাতালের কাছ থেকে একটি আহত বাজপাখি উদ্ধার করেন বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে হাসপাতালের এক সদস্য ওই বাজপাখিটিকে প্রাথমিক চিকিৎসা করে। তারপর হাওড়া বনবিভাগের কাছে তুলে দেন তাঁরা। ওই বাজপাখিটি এখন অনেকটা সুস্থ আছে। দুএকদিন দেখে তাকেও কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.