রাজ্যজুড়ে ভারতীয় জনতা ওবিসি মোর্চার কলেবর বৃদ্ধি ঘটলো
দি নিউজ লায়ন ; রাজ্যজুড়ে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সংগঠনের কলেবর বৃদ্ধি ঘটলো। রাজ্য স্তর থেকে জেলা স্তরে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সম্পাদক, সাধারন সম্পাদক এবং সহ সভাপতি সহ একাধিক পদে একগুচ্ছ নতুন মুখ নিয়ে আসা হলো।
যারমধ্যে উল্লেখযোগ্যভাবে ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাজ্যস্তরের সহ সভাপতি হলেন রাজারহাট অঞ্চলের দাপুটে বিজেপি নেতা প্রসেনজিত ঘোষ। দলের তরফে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশী তিনি। জানালেন, দল যে গুরু দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছে তা যথযথভাবে পালন করতে আমি প্রতিশ্রুতি বদ্ধ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের চলার পথে ওবিসি দের নিয়ে লড়াই আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি চান, আগামী দিনে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করে তুলতে।
এদিন ভারতীয় জনতা ওবিসি মোর্চার সঙ্গে যারা সম্পৃক্ত হলেন তাঁদের মধ্যে প্রসেনজিত ঘোষ ছাড়াও উল্লেখযোগ্যভাবে রয়েছেন, নরহরি মাহাতো, সুদীপ পাল, সুভাষ মাহাতো নিতাই ঘোষ, রোহিত জয় সওয়াল, সুব্রত মন্ডল, সুরজিত ডাল (বাপি), প্রদ্যুত ঘোষ, অমলেন্দু দত্ত, সোমজিত ঘোষ, মিলন দত্ত, সৃজন রায়, রাম মনোজ প্রসাদ, নিনীতা বড়াই, রমেশ ঠাকুর জয় সওয়াল, অর্চনা পাল।

Post a Comment