শিলিগুড়ি শহরে টোটোর দাপট রুখতে অভিযানে নামলো পুলিশ - The News Lion

শিলিগুড়ি শহরে টোটোর দাপট রুখতে অভিযানে নামলো পুলিশ




দি নিউজ লায়ন ; শিলিগুড়ি শহরে টোটোর দাপট রুখতে অভিযান। বছরের প্রথম দিনে বিনা টিন নাম্বার যুক্ত টোটো আটক করে হুঁশিয়ারি পুলিশের।পরিকল্পনা মাফিক নতুন পুলিশ কমিশনারের দেবেন্দ্র প্রকাশ সিং দায়িত্বভার গ্রহণের পরই শহরের রাস্তায় টোটোর দাপট রুখতে  গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। শুক্রবার সকাল ১০টা পর থেকেই শিলিগুড়ি দার্জিলিং মোড় এয়ারভিউ মোড় এলাকায় এদিন ঠাঁই অভিযান চালায় পুলিশ। 


বেশ কয়েকদিন ধরেই লাগাতার মাইকিং করে জাতীয় সড়ক ও জাতীয় সড়কের সঙ্গে সংযোগস্থাপনকারী রাস্তাগুলিতে টোটো চলাচলের ওপর ১লা জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক করা হয়।পাশাপাশি একইসঙ্গে পুলিশের তরফে জানানো হয় রাজ্য সড়কের ওপর বিনা টিন নাম্বারবিহীন টোটো চলাচলের করতে পারবে না। এই বিষয়ে মন্ত্রীও সদার্থক পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানিয়েছেন পুলিশকে। 


কারন দেখা যাচ্ছে টিন নাম্বার যুক্ত টোটোর সংখ্যা মাত্র ৩০০০-৩৫০০০, এর মধ্যে কিছু টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদনও জমা পড়েছে। কিন্তু শহরে রাজপথে টোটোর সংখ্যা১৫০০০-২০০০০এর কাছাকাছি যাদের দাপটে শহরের মুখ্য সড়কের নাভিশ্বাস দশা।   এদিন সকাল থেকেই পুলিশ মুখ্য সড়কের ওপর টিননাম্বার বিহীন টোটোগুলিকে আটক করে।এয়ারভিউ মোড় থেকে ২০টির মতো টোটোকে আটক করা হয়। ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা জানান আপাদত আমরা সতর্ক করে ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.