বাঁদর উদ্ধার করল বনদপ্তর - The News Lion

বাঁদর উদ্ধার করল বনদপ্তর




দি নিউজ লায়ন ;    রবিবার সকাল থেকেই নদীয়ার ফুলিয়ার রাস্তার পাশে বিভিন্ন দোকানে উৎপাত করে শুরু করে একটি বাঁদর। হঠাৎই রাস্তাতে একটি দলছুট বাঁদর কে ঘুরতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এক ব‍্যক্তি। এই বাঁদরটি কোথা থেকে কিভাবে এলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। অবশেষে ওই ব‍্যক্তি বনদপ্তরে ফোন করে বিষয়টি জানায়। 


এরপর বনদপ্তর এর তরফ থেকে বনদপ্তর কর্মীরা এসে ওই বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে জানা যায় যে ওই বাঁদরটি কারোর পোষ্য ছিল। যে কোনো কারণেই সে এখানে চলে আসে। বনদপ্তর এর হাতে বাঁদরটিকে তুলে দিতে পেরে খুশি ওই পরিবার। বনদফতর সূত্রে জানা গিয়েছে বাঁদরটির স্বাস্থ্য পরীক্ষা করে কোনও জঙ্গলে ছাড়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.