বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে শীত - The News Lion

বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে শীত




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন এলাকায় আবারও জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় স্বল্প আয়ের মানুষের জীবনে বেড়েছে দুর্ভোগ।    তীব্র শীত ও ঘন কুয়াশায় চুয়াডাঙ্গার হাসপাতালগুলো শীতজনিত রোগীর ভিড় বেড়েছে। গত দুই দিন জেলার আকাশে সূর্যের দেখা মেলেনি। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। 


 এদিকে, কনকনে হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।  তীব্র ঠান্ডার কারণে খেটে খাওয়া লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না।  ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।  জেলার বিভিন্ন জায়গায় খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে স্বল্প আয়ের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.