নদীর জলে ভেসে আসা সদ্যজাত শিশুর দেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; সোমবার সকালে নদীতে ভেসে আসা এক সদ্যজাত উদ্ধার করে পুলিশ।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মসজিদবাটি অঞ্চলের রামকৃষ্ণপুর সুইস গেট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণপুর সুইস গেট এলাকায় বিদ্যা নদীতে এক সদ্যজাত শিশুর দেহ ভাসতে দেখে স্থানীয় বেশ কিছু মানুষজন।
তারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ সদ্যজাত শিশুর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে সদ্যজাত শিশু এই ভাবে নদীতে ভেসে এল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।আর এমন ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment