নাকা তল্লাশিতে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই - The News Lion

নাকা তল্লাশিতে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই




দি নিউজ লায়ন ;  শনিবার ভোররাতে তুফানগঞ্জ মহকুমার টোলপ্লাজা সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চলাকালীন একটি মারুতি ভ্যান তল্লাশি করে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ।


ধৃতরা হলেন ষষ্ঠী বর্মন (২১) অশোক সাহা (৫৮)। এরমধ্যে ষষ্ঠী বর্মন এর বাড়ি দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় এবং অশোক সাহার বাড়ি ফালাকাটায়। আগ্নেয়াস্ত্র-গুলি অসমে বিক্রির জন‍্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেন পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।  উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল এবং একটি রিভলবার এবং মোট 6 রাউন্ড গুলি। সাংবাদিক বৈঠকে এই কথা জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।


 রবিবার তাদের তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।কয়েকদিন আগে কিভাবে দিনহাটা মহকুমা থেকেও বন্দুক উদ্ধার হয়েছিল। বেশ কয়েকদিন থেকে দিনহাটা এবং তুফানগঞ্জ এর বেশ কিছু এলাকায় রাজনৈতিক উত্তেজনার ফলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দিনহাটা এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তুফানগঞ্জ এর একাধিক ঘটনা ফাকা গুলির আওয়াজ করা হয়েছে বলে অভিযোগ। 


এইসবের নিরিখে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে নাকা তল্লাশি সহ অস্ত্র উদ্ধার এর ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে কোচবিহার জেলা পুলিশ। জেলার তৃণমূল নেতাদের অভিযোগ বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজ্য থেকে বহিরাগত দুষ্কৃতীদের কোচবিহারে ঢোকাচ্ছে বিজেপি। প্রচুর বেআইনি অস্ত্র মজুত করার চেষ্টা করছে বিজেপি দুষ্কৃতীরা পুলিশের নাকা চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.