ব্রিসবেন টেস্ট থেকে চোটের কারনে ছিটকে গেলেন পুকোভস্কি, তার বদলে দলে এলেন হ্যারিস
দি নিউজ লায়ন ; ব্রিসবেনে চতুর্থ টেস্ট শুরুর আগে শুধুমাত্র ভারতীয় শিবির যে চোট আঘাতের সমস্যায় ভুগছে তা নয়। অজি শিবিরের সমস্যাও কিছু কম নয়।সিডনির মাঠে অভিষেক হয়েছিল অজি ওপেনার উইল পুকোভস্কির। সেদিন টেস্টের দুই ইনিংসেই রান পেয়েছিলেন এই তরুন তুর্কি। প্রথম ইনিংসে আবার অভিষেকেই করেছিলেন অর্ধশতরান। সেই উইল পুকোভস্কি চোটের জন্য ছিটকে গিয়েছেন ব্রিসবেন টেস্ট থেকে।
প্রসঙ্গত অনুশীলন ম্যাচে চোট পাওয়ার কারনে প্রথম দুটি টেস্টে ও খেলা হয়নি পুকোভস্কির। এবার চতুর্থ টেস্টে তাঁর বদলে অস্ট্রেলিয়ার দলে জায়গায় এলেন মার্কাস হ্যারিস।অজিত টিম ম্যানেজমেন্টের যা খবর তাতে প্রথম একাদশেও সুযোগ পেতে চলেছেন হ্যারিস। ডেভিড ওয়ার্নারের সঙ্গে সম্ভবত শুক্রবার তিনি অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করবেন।আপাতত যা খবর সিডনিতে খেলা অস্ট্রেলিয়া দলে চোটের কারনে এই একটাই পরিবর্তন হবে।
উল্লেখ্য ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই অভিষেক ঘটেছিল হ্যারিসের। এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন এই অজি ওপেনার। তিনি করেছেন ৩৮৫ রান। শেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে প্রায় দেড় বছর পর ফের অস্ট্রেলিয়ার হয়ে নামতে চলেছেন ২৮ বছরের হ্যারিস।

Post a Comment