মকর সংক্রান্তির ভরে বীরভূমের কেন্দুলি বক্রেশ্বরে পুণ্যস্নান - The News Lion

মকর সংক্রান্তির ভরে বীরভূমের কেন্দুলি বক্রেশ্বরে পুণ্যস্নান




দি নিউজ লায়ন ;   চিরাচরিত প্রথা মেনে বীরভূমের কেন্দুলি এবং বক্রেশ্বরে মকর সংক্রান্তির পুণ্যস্নান সারলেন পুণ্যার্থীরা। করোনা পরিস্থিতিতে চলতি বছর জয়দেবের কেন্দুলি মেলা অনুমতি দেয়া হয়নি তবে একশটি স্থায়ী আখড়া কে ছাড় দেয়া হয়েছে তবে মেলার নাম বুঝলেও পুণ্যার্থীদের উৎসাহে তেমন ভাটা পড়তে দেখা যায়নি বৃহস্পতিবার ভোর থেকে বহু পুণ্যার্থী ভিড় করেন।


 বীরভূমের জেলাশাসক ডঃ বিজয় ভারতী জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় মেনে জয় দেবে মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, শীতের ভোরে উষ্ণ প্রস্রবণে স্নান,  ঘণ্টার পর ঘণ্টা জলে থেকে স্নান করেন বক্রেশ্বরে আগত পুণ্যার্থীরা। কয়েকদিন আগে পর্যন্ত তাপমাত্রা ছিল বেশ কিছুটা বেশি। সকালের দিকে গরম লাগছিল জেলাবাসীর। কিন্তু মকর স্নানের আগের দিন থেকেই ফের যেন শীতের ইনিংস শুরু হয়েছে। 


তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী।জলে নেমে ঘণ্টার পর ঘণ্টা স্নান করেছেন। উঠতেই মন চাইছিল না অনেক পুণ্যার্থীর। গরম জলে মকর সংক্রান্তির পূন্য স্নান সেরে অনেক পুণ্যার্থী গিয়েছেন বকেশ্বর শিব মন্দিরে পুজো দিতে। কারণ মকর সংক্রান্তির দিন একই সঙ্গে দুই  গরম জলে স্নান আর সাথে সতীপীঠ বক্রেশ্বরে পুজো যেন রথ দেখা কলা বেচা হয়ে গিয়েছে। তবে বেশি তাপমাত্রার কুন্ড গুলিতে জনসাধারণকে নামতে দেওয়া হয় না। 


একমাত্র স্নানের জন্য একটি বিশেষ ঘাট করা আছে বক্রেশ্বরে সেখানেই সাধারণ পুণ্যার্থীরা নেমে স্নান করেন। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন , জয়দেব কেঁদুলি, বক্রেশ্বর, দুটি জায়গাতেই আগত পর্যটক ও পূর্ণ্যার্থীদের জন্য সবরকম নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.