ঝাড়গ্রামের আমলাচটি গ্রামে গরাম থানে দেহরি হিসাবে পুজো করলেন বিধায়ক চূড়ামণি মাহাতো - The News Lion

ঝাড়গ্রামের আমলাচটি গ্রামে গরাম থানে দেহরি হিসাবে পুজো করলেন বিধায়ক চূড়ামণি মাহাতো




দি নিউজ লায়ন ; মকরসংক্রান্তির পরেরদিন পয়লা মাঘ জঙ্গল মহল জুড়ে আইখান  দিন হিসেবে পালিত হয়। তাই জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের গরাম থানে অথবা বিভিন্ন ঠাকুর থানে গ্রামবাসীরা পুজো দেয়।শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি গ্রামের গরাম ও শীতল থানে বহু মানুষ  পুজো দেন।কেউ কেউ তাদের মানত করা ছাগল, পাঠা ও মুরগি  বলি দেন।


ঝাড়গ্রাম ব্লকের আমলা চটি গ্রামের গরাম থানে পুরোহিত অর্থাৎ দেহরি হিসেবে পুজো করেন গোপীবল্লভপুর এর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো। তিনি বলেন তার বাবার মৃত্যুর পর ৩০ বছর ধরে তিনি গ্রামের গরাম থানে পুজো করছেন। দেহরি হিসেবে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি গরাম থানে পুজো  করেন।


বিধায়ক চূড়ামণি মাহাতো বলেন জঙ্গলমহলের একজন বাসিন্দা হিসেবে প্রতিবছরএর মতো এবছরও গরাম থানে আমি পুজো করেছি। বিধানসভা আলাদা এই এলাকার মানুষের জনজীবন আলাদা। পয়লা মাঘ থেকেই আমাদের নতুন বছর শুরু হয়। তাই নতুন বছরের শুরুতে গ্রামবাসীরা গরাম থানে এসে পুজো দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.