তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা, দলের প্রতিষ্ঠা দিবসে শপথ নিলেন তৃণমূল নেতা কর্মীরা
দি নিউজ লায়ন ; বিশ্বাসঘাতকরা নিজেদের স্বার্থে সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এদের বাংলা থেকে উৎখাত করতে হবে। তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা। দলের প্রতিষ্ঠা দিবসে শপথ নিলেন তৃণমূল নেতা কর্মীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের অন্তর্গত রাইপুর পশ্চিমবাড় অঞ্চলের বাধিয়া গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।এলাকার তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলের পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক।এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী সংখ্যালঘু নেতা শেখ আনোয়ার উদ্দিন, তৃণমূল নেতা নন্দ মিশ্র, আহমেদ হোসেন এবং শোয়েব মোহাম্মদ। তৃনমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা আবেদ আলী খান।
এই অনুষ্ঠানটি তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব পক্ষ থেকে প্রায় ৬০০ জন উপস্থিত ছিল। বক্তারা তাঁদের ভাষনে বলেন কেন্দ্রে বিজেপি পরিচালিত একটি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতাসীন।তারা সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তিকে ছড়িয়ে দিতে চায় ।তাই সেই শক্তি আসন্ন বিধানসভা নির্বাচনে জনদরদী মুখ্যমন্ত্রী পরিচালিত মা মাটি মানুষের সরকারকে রাজ্যের ক্ষমতা থেকে হটিয়ে নিজেরা চেয়ারে বসতে চায়।
এদের ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। বক্তারা তাঁদের ভাষনে আরো অভিযোগ করেন নিজেদের চক্রান্ত সফল করতে সেই সাম্প্রদায়িক শক্তি নানা রকম ভাবে ভাইয়ে ভাইয়ে,সমাজে সমাজে বিভেদ তৈরীর চেষ্টা করছে।নতুন বছরের প্রথম দিনেই এই চক্রান্তকে ব্যার্থ করতে সকলকে শপথ গ্রহন করতে হবে বলেও তৃণমূল নেতারা সকলকে আহ্বান জানান।

Post a Comment