জিতেন্দ্র তেওয়ারির দল ছাড়তেই আসানসোলে উৎসবের মাতলেন তৃণমূল কর্মীরা
দি নিউজ লায়ন ঃ বৃহস্পতিবার তৃণমূল ছেড়েছেন পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আর শুক্রবার জিতেন্দ্র দল ছাড়ায় কার্যত উৎসবে মাতলেন আসানসোলের তৃণমূল কর্মীরা ফাটানো হলো বাজি বিলি করা হলো লাড্ডু আসানসোল জুড়ে জিতেন্দ্র তিওয়ারির যত পোস্টার ব্যানার লাগানো ছিল শুক্রবার সকাল থেকে সেই সমস্ত ব্যানার-পোস্টার খুলে দিলেন তৃণমূল কর্মীরা।
শুক্রবার সকাল থেকে আসানসোল শহরে জিতেন্দ্র তেওয়ারির ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল সিটি বাসস্ট্যান্ড, বাজার এলাকায় জিতেন্দ্র-র নাম লেখা, ছবি দেওয়া ব্যানারগুলি ছিঁড়ে নামিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া জানান, " এতদিন তিনি যখন মেয়র ছিলেন, তখন তার স্মার্ট সিটির কথা মনে পড়ল না। যেই তিনি প্রশাসক হলেন তখন তার মনে হল?
এসবই বিজেপিতে যাওয়ার খেলা। মুখ্যমন্ত্রী আগেই বুঝে গেছিলেন। উনি মেয়র ছিলেন না,গুন্ডা ছিলেন। পৌরকর্মীদের কান ধরে উঠবোস করাতেন। আজ উনি চলে গেছেন, গোটা শহর খুশি। কোনও উন্নয়ন জিতেন্দ্র তেওয়ারি করেননি। ওনার 'গ্রিন আসানসোল ক্লিন আসানসোল' থেকে শুরু করে সব প্রকল্প ব্যর্থ হয়েছে। উনি শুধু নিজের আত্মীয়দের কোটিপতি বানিয়েছেন। উনি জিরো ছিলেন। দল ওনাকে হিরো বানিয়েছিল, আজ আবার উনি জিরো হয়ে গেলেন।''

Post a Comment