নব্য বিজেপি ও সংঘের অন্তর্ঘাতে গেরুয়া শিবিরে ভাঙন
দি নিউজ লায়নঃ নব্য বিজেপি ও সংঘের অন্তর্ঘাতে গেরুয়া শিবিরের দার্জিলিং জেলা ক্যাজুয়াল লেবার কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কমিটিতে ভাঙন। বেশ কিছুদিন আগেই শ্রমিক সংগঠনদের নিয়ে ক্যাজুয়াল লেবার কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কমিটি গঠন হয়। শুরুর থেকে এই কমিটি নিয়ে বিজেপির অন্দরে চাপানোতর ছিল। তার মূল কারণ বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন না থাকায় ভারতীয় মজদুর সঙ্ঘের অনুমোদন নিয়ে ক্যাজুয়াল লেবার কন্ট্রাকচুয়াল ইউনিয়নের জেলা কমিটি কার্যভার নেয়।
কিন্ত এর পর পরই একই ভাবে আরও শ্রমিক সংগঠন একইভাবে অনুমোদন নিয়ে কমিটি গঠন করে। আর এতেই দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে। আবার বিজেপি দার্জিলিং জেলা কমিটির তরফে শ্রমিক সংক্রান্ত বিষয়ে সমস্যার ক্ষেত্রে কোনো কমিটিকেই সেভাবে গুরুত্ব দেওয়া হয়না। সেক্ষেত্রে প্রচারের সামনে আসেন বিজেপি জেলা নেতৃত্বরাই তা নিয়েও চাপা ক্ষোভ সৃষ্টি হয় শ্রমিক সংগঠনের মধ্যে। দার্জিলিং জেলা ক্যাজুয়াল লেবার কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কমিটি দায়ভারপ্রাপ্ত শেখর লাহিড়ী জানান অনেকেই সক্রিয় নয় কমিটির।
আর এটি একটি অ্যাডোব কমিটি সুতরাং যেকোনো সময় ভেঙে নতুন কমিটি গঠন করা যেতে পারে। তাই সক্রিয় সদস্যদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেহেতু বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই সঙ্ঘের অনুমোদনে ওপর নির্ভর সেক্ষেত্রে বেশ কিছু সঙ্ঘের নির্দেশ মেনে চলতে হয়।যা শ্রমিক সংঠনের কর্মীরা মানিয়ে না পারায় সমস্যার তৈরি হচ্ছে। অন্যদিকে দল ভারী করতে কমিটিতে পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুনদের টানতেই পুরোনো কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত।

Post a Comment