সুন্দরবনে বাঘের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হল জঙ্গলে
দি নিউজ লায়নঃ রবিবার দুপুর আড়াই টা নাগাদ সুন্দরবনের হরিখালি জঙ্গলে বন দফতরের বনকমীর্রা একটি ৭ বছরের পুরুষ বাঘের গলায় রেডিও কলার পড়িয়ে ছেড়ে দিলেন বাঘের গতিবিধির উপর নজরদারি রাখার জন্য।এর আগে ২০১৭ সালে ২৫ জানুয়ারি একটি বাঘের গলায় রেডিও কলার পরিয়ে ছেড়ে দেওয়া হয়ে ছিল আজমলমারি কাছের জঙ্গলে।তবে ওই বাঘটি কুলতলির একটি লোকালয়ে ঢুকে পড়ে ছিল।তাকে বনকমীর্রা ধরে এনে রেখে ছিল ঝড়খালি রেসকিউ সেন্টারে।সেখানে বাঘটিকে অচেতন করে রেডি কলার পরিয়ে ছিল।
ফলে দীর্ঘ ৩ বছরের মাত্রায় রাজ্যের বন দফতর ও দেরাদূনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট যৌথ ভাবে আবার একটি সাত বছরের পুরুষ বাঘের গলায় রেডিও কলার পরিয়ে রবিবার দুপুর ২ টা নাগাদ হরিখালি জঙ্গলে ছেড়ে দেয়।এরফলে ভবিষ্যতে রেডিও ও টেলিমেট্রির মাধ্যমে বাঘ ও মানুষের পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়া প্রতিক্রিয়া অনুধাবনের সুবিধা হবে।গত ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিন ধরে সুন্দরবনের হরিখালি জঙ্গলে সাফল্যের সঙ্গে এই কাজ সম্পূর্ণ করে।এরপর রবিবার জঙ্গলে ছাড়া হয় বাঘটিকে রেডিও কলার পরিয়ে।রেডিও কলার একটি বিশেষ যন্ত্র।
গ্লোবাল পজিমনিং সিস্টেমের মাধ্যমে অবস্থান চিহ্নিত করা সম্ভব।ফলে বাঘের গলায় রেডিও কলার থাকলে অফিসে বসে বাঘের গতিবিধির উপর নজর রাখতে পারবে বন কর্তরা।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান বন দফতর ও ডাব্লু ডাব্লু এফ ইন্ডিয়া সহ যোগিতায় একটি পুরুষ বাঘকে রেডিও কলার পরিয়ে হরিখালি জঙ্গলে ছাড়া হল।ফলে বাঘের গতিবিধির উপর নজর রাখতে সুবিধা হবে।পাশাপাশি বাঘের জীবন যাত্রায় আরও বেশি করে নজরদারি চালাতে সুবিধা হবে।

Post a Comment