নিখোঁজ মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ নিখোঁজ মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মহিষাদল থানার রঙ্গীবসান এলাকায়। মৃত মহিলার নাম ভবানী মান্না। বয়স ৭৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। আত্মীয় পরিজনদের বাড়ি খোঁজাখুঁজি করা হলেও খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে সতীশ সামন্ত হল্ট স্টেশানের কিছুটা দূরে হলদিয়া মেচেদা রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় মহিষাদল থানায়।
পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে মহিষাদল থানায় নিয়ে যায়। পরিবারের লোক খবর পেয়ে থানায় যায়। সেখানে দেহ সনাক্ত করে ভবানীর ছেলে নারায়ণ মান্না। তবে আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দ্বে স্থানীয় মানুষ থেকে পুলিশ।
দেহটি বিবস্ত্র অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়। পুলিশ পরিবারের লোকের সাথে কথা বলার পর দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেল লাইনের ধারে ফাঁকা জায়গায় নগ্ন অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এলাকার মনুষের মনে ভয় দানা বেঁধেছে।।

Post a Comment