‘ভিনগ্রহী ইঁদুরছানা’
দি নিউজ লায়নঃ অদ্ভুত এক প্রাণীর সন্ধান মিলেছে নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি বাড়ির অন্দরে। টিম ক্লার্ক নামের এক মহিলার বাড়ির রান্নাঘরে দেখতে পান ওই অদ্ভুত প্রাণীটি। বেশ কয়েকটি খুদে প্রাণী সেখানে থাকলেও একটি বাদে বাকিগুলি মৃত। এই রহস্যময় প্রাণীগুলি আসলে কী? কেউ একে পা ছেঁড়া মথ জাতীয় পোকা বলেছেন। কারও মতে এটা খুদে ইঁদুরছানার বিকৃত শরীর। কারও ধারণা, বাদুড়ের ছোট সংস্করণ। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত করে বলতে পারেনি এটি কোন প্রাণী।
‘দ্য বায়ো সিকিউরিটি নিউ জিল্যান্ড এনটোমোলজি’-র তরফে জানানো হয়েছে, হয়তো বিড়াল জাতীয় কোনও প্রাণী ইঁদুরের ছানাগুলিকে অর্ধেক খেয়ে ফেলেছে। কোনও কোনও বিশেষজ্ঞ ইঁদুরের মতো চেহারা বিশিষ্ট কোনও প্রাণীর লার্ভা বলেও মনে করছেন। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত হতে পারেননি। তাই কৌতূহল বাড়ছে ওই রহস্যময় প্রাণীকে ঘিরে। ছোট্ট এই প্রাণীদের ‘ভিনগ্রহী ইঁদুরছানা’ বলে ডাকা হচ্ছে।

Post a Comment