বঙ্গধ্বনি কর্মসূচিতে গিয়ে ঝাড়গ্রামের খালশিউলি তে জনজোয়ারে ভাসলেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চুবকা ও খালশিউলি এলাকায় বঙ্গধ্বনি কর্মসূচীতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তার সাথে ছিলেন ঝাড়গ্রাম জেলার বঙ্গজননীর সভানেত্রী নিয়তি মাহাতো, তৃণমূলের নেতা অনিল মন্ডল ,নরেন মাহাতো সহ আরো অনেকে। ওই এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। তবে ছত্রধর মাহাতো কে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
কার্যত জনজোয়ারে পরিণত হয় খালশিউলিএলাকা।কয়েক হাজার মানুষ ছত্রধর মাহাতো কে ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানান। ছত্রধর মাহাতো ওই এলাকার গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলেন। গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা তিনি মন দিয়ে শোনেন। তিনি বলেন আপনাদের অভাব অভিযোগ গুলি দ্রুত রুপায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা। তাদের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তিনি তুলে দেন। ছত্রধর মাহাতোর সাথে সামিল হয়েছিলেন ওই এলাকার কন্যাশ্রী ছাত্রীরা।
সেইসঙ্গে সামিল হয়েছিলেন রূপশ্রী প্রকল্পের টাকাপাওয়া গৃহবধূরা ও সবুজ সাথী প্রকল্পের সাইকেলপাওয়া ছাত্ররা।তিনি গ্রামবাসীদের বলেন আপনারা বিজেপির কোন হুমকির কাছে মাথা নত করবেন না ।দিদি রয়েছে বলে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়া যাচ্ছে,সবুজসাথী প্রকল্পে সাইকেল পাচ্ছে। মানুষ উন্নয়ন হচ্ছে বলে দেখতে পাচ্ছে। বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে এভাবে উন্নয়নের কাজ হয়নি।বিজেপি গরিব মানুষের পাশে দাঁড়ায়নি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্যের উন্নয়নে গত 10 বছরে কি কি কাজ করেছে তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। তিনি বলেন আপনারা দিদিকে আশীর্বাদ করুন দিদির পাশে থাকুন।
দিদি আপনাদের পাশে উন্নয়নের ডালি পৌঁছে দেবেন। তিনি বলেন একসময় জঙ্গলমহলে অনুন্নয়নের জন্য আমি আন্দোলন করেছিলাম। আমার আন্দোলন সফল হয়েছে। তাই রাজ্য সরকার আমার দাবী মেনে জঙ্গলমহলের উন্নয়নে একাধিক প্রকল্পের কাজ করেছে। তিনি বিজেপিকে এক হাতে নিয়ে বলেন বাংলায় বিজেপি যেভাবে আগুন নিয়ে খেলছে তার খেসারত তাদের দিতে হবে। বাংলায় কোনদিন বিজেপি ক্ষমতায় আসবে না। কারণ বাংলা মমতার এবং বাংলার মানুষ মমতার পাশে রয়েছেন। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তারা আগামী দিনে বুঝতে পারবে তারা কী ভুল করেছে ।কারণ মমতা ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই ।তাই যার হাত ধরে কেউ বিধায়ক, মন্ত্রী-সাংসদ হয়েছেন অথচ এখন তৃণমূলকে দোষারোপ করে তারা বিজেপির দলে যোগদান করছেন। বাংলার মানুষ তাদের ভালো চোখে দেখবে না। তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য একের পর এক সন্ত্রাস শুরু করেছে।
তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে ।২০০৮ সালে যেভাবে জঙ্গলমহল থেকে মানুষ সিপিএমকে চিরতরে বিদায় দিয়েছে ঠিক একইভাবে দুই হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলের মানুষ বিজেপিকে বিদায় জানাবে। বিজেপি মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল। যে দলের কোনো অস্তিত্ব নেই।যারা দেশকে বিক্রি করার চক্রান্ত করছে যারা দেশের কোনো ভালো চাইনি যারা দেশের মানুষের উন্নয়ন চায়নি। তারা বিধানসভা নির্বাচনের আগে বাংলাজুড়ে অশান্তি সৃষ্টি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে কুৎসা শুরু করেছে। বিজেপির ফাঁদে পা দিবেন না এবং বিজেপি কে কেউ আশ্রয় দিবেন না। বিজেপি মুক্ত জঙ্গলমহল গড়ে তুলতে হবে তবে আগামী দিনে জঙ্গলমহল এলাকা শান্ত থাকবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

Post a Comment