শীতের সন্ধ্যেয় চায়ের আড্ডা জমে উঠুক স্পাইসি ফিশ ফ্রাই দিয়ে
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
বড় মাপের ভেটকি মাছ সেদ্ধ করা
মিক্সড স্পাইস ১ চা চামচ
টক দই ২ টেবল চামচ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
ময়দা ২ টেবল চামচ
কর্ণফ্লাওয়ার গুঁড়ো ১ টেবল চামচ
সামান্য় লেবুর রস
লবন স্বাদ মতন
তেল পরিমান মত
সামান্য বাটার
প্রণালিঃ
মাছ ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার সমস্ত মশলা দিয়ে মেখে ময়দা, কর্ণফ্লাওয়ার ছাড়া আগের দিন রাতে ফ্রিজে ম্যারিনেট করে রাখুন। ডিপ ফ্রাই করার মত তেল ও বাটার নিয়ে পাত্রে নিয়ে গরম করতে দিন। ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তাতে ম্যারিনেট করা মাছ কোট করে নিন। লক্ষ্য রাখতে হবে যেন মাছের গায়ে খুব ভালো করে ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো কোটিং হয়। তেল গরম হলে ডিপ ফ্রাই করুন। মনের মত সাজিয়ে পরিবেশন করুন স্পাইসি ফিশ ফ্রাই।

Post a Comment