উদয়নারায়ণপুরে তৃণমূল কর্মীদের ওপর হামলা গ্রেফতার ৩ বিজেপি কর্মী
দি নিউজ লায়ন- শুক্রবার উদয়নারায়নপুরে বিজেপির বাইক মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলার পাশাপাশি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনায় রাতে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল আমতা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত শুক্রবার রাজ্য জুড়ে বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেইমত উদয়নারায়নপুরে ও বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। তৃণমূল নেতাদের অভিযোগ এদিন বিকেলে রতনপুরের কাছে বাইক মিছিল আসলে কয়েকজন শশ্মানযাত্রীর সঙ্গে বিজেপি কর্মীদের ঝামেলা হয়।
তৃণমূল নেতাদের অভিযোগ ঘটনার সময় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঝামেলা মেটাতে এলে বিজেপি কর্মীরা তাদেরও মারধর করে এবং বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। পরে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে। যদিও বিজেপির অভিযোগ শুক্রবার তৃণমূল কর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে এবং মিথ্যা অভিযোগ করেছে।

Post a Comment