করোনা আক্রান্ত রামনগর এর বিধায়ক অখিল গিরি - The News Lion

করোনা আক্রান্ত রামনগর এর বিধায়ক অখিল গিরি

 


দি নিউজ লায়নঃ    করোনা আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, দুদিন আগে সর্দি-কাশি সহ করোনার একাধিক উপসর্গ দেখা দিলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি কোভিড টেস্ট করান। রবিবার সেই পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।


 এ ব্যাপারে বিধায়কের পুত্র তথা রাজ্য যুব সহ-সভাপতি সুপ্রকাশ গিরির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'করোনা রিপোর্ট পজেটিভ এসেছে অখিল বাবুর। বর্তমানে অখিল বাবু কে বেলেঘাটা আইডি তে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং করোনার চিকিৎসা চলছে তাঁর'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.