এক ছাতার তলায় সরকারি কর্মীদের এনে কর্মী স্বার্থ সুরক্ষায় জোর তৃণমূলের - The News Lion

এক ছাতার তলায় সরকারি কর্মীদের এনে কর্মী স্বার্থ সুরক্ষায় জোর তৃণমূলের



দি নিউজ লায়নঃ    এক ছাতার তলায় সরকারি কর্মীদের এনে কর্মী স্বার্থ সুরক্ষায় জোর তৃণমূলের। পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের দার্জিলিং জেলা কমিটি গঠন। জেলা কর্মীদের এবার এক ছাতার তলায় এনে ময়দানে নামছে তৃনমূল।


 সোমবার তৃনমূল দার্জিলিং জেলা কমিটি ঘোষণা করেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনি জানান কনভেনর দিব্যেন্দু রায়ের তত্ত্বাবধানে দার্জিলিং জেলা থেকে চূড়ান্ত কমিটির সদস্যদের নামের তালিকা পাঠানো হয়। 


সেই তালিকা দেখে নয়া কমিটির গঠনের অনুমোদন দেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দেন নতুন কমিটি গঠনের। সেমতই এদিন নতুন কমিটির সভাপতি পদে এন্টোনি ডি রোসারিও সহ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.