পায়ে ‘শিং’! এমন পায়ের রহস্য আসলে কী? - The News Lion

পায়ে ‘শিং’! এমন পায়ের রহস্য আসলে কী?

 


দি নিউজ লায়নঃ   পায়ে ‘শিং’! না ঠিক শিং নয়। কিন্তু শিঙের মতোই দেখতে। রাস্তায় এমন শিংওয়ালা পা দেখলে চমকে যাওয়ারই কথা। হয়তো শারীরিক কারণে পায়ে শিং গজিয়েছে।  কানাডার রাস্তায় এমন পা দেখা গিয়েছে বটে। কিন্তু আসল ব্যাপারটি হল, এটি শিংওয়ালা পা নয়। এটি আসলে এক ধরনের জুতো। হ্যাঁ, মহিলাদের জন্য ‘হিল তোলা’ জুতো এমন ভাবেই বানানো হয়েছে।


সূত্রের খবর অনুযায়ী, একদম ত্বকের রঙে তৈরি এই জুতোটির ডিজাইন করেছে একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফেসাল ম্যাটার। শুধু ত্বকের রঙেই নয়, এই ‘হিল তোলা’ জুতোর বাইরের অংশটি পুরো পায়ের মতোই। পায়ের যেমন ভাঁজ, খসখসে ব্যাপার থাকে, সেটিও ফুটিয়ে তোলা হয়েছে এমন অভিনব জুতোর ডিজাইনে। শিং বলে যেটিকে ভুল করা হচ্ছে তা হচ্ছে আসলে গোড়ালির নীচের অংশটি। এক জোড়া জুতোর দাম পড়ছে ১০ হাজার ডলার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.