শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে
দি নিউজ লায়নঃ চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে।মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এদিন ঐ নার্সিংহোমে দফায় দফায় চলে বিক্ষোভ।এর জেরে সাময়িক প্রভাব পড়ে চিকিৎসা পরিষেবাতেও।মৃত শিশুর পরিবারের অভিযোগ প্রসবের পর সদ্যোজাত সুস্থই ছিল। কিন্তু ডলি দাস নামে এক নার্সের গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে সদ্যোজাতর। নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য নার্স ডলি দাসকে সাসপেন্ড করেছে বলেই সুত্রের খবর।
পরিবার সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বারাসত বিধান পার্কের বাসিন্দা শর্মিষ্ঠা বিশ্বাস প্রসব যন্ত্রণা নিয়ে যশোর রোডের ধারের ঐ বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।ঐদিন রাতেই তিনি পুত্র সন্তান প্রসব করেন।জন্মের পর সামান্য শ্বাসকষ্ট ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না সদ্যোজাতর। শ্বাসকষ্ট থাকায় শিশুকে সিসিইউতেই রাখা হয়েছিল। রাতে ডিউটিতে ছিলেন ডলি দাস নামে এক নার্স।পরিবারের অভিযোগ শ্বাসকষ্টের শিশুকে সঠিক ভাবে দেখভাল করেন নি ঐ নার্স। এর জেরে মৃত্যু হয়েছে সদ্যোজাতর। এরপরেই মৃত শিশুর পরিবারের লোকজন সি সি ক্যামেরার ফুটেজ দেখতে চান নার্সিংহোম কতৃপক্ষের কাছে।
ফুটেজে ঐ নার্সের গাফিলতির বিষয়টি নজরে আসতেই এদিন দুপুরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ঐ নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত শিশুর পরিবার।দফায় দফায় চলে সেই বিক্ষোভ।পরে সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এই বিষয়ে মৃত শিশুর বাবা দীপঙ্কর বিশ্বাস বলেন শুধু ওই নার্সকে সাসপেন্ড করলেই হবেনা। বন্ধ করতে হবে নার্সিংহোম।তা হলেই আর কোনও মায়ের কোল খালি হবেনা। এদিকে বিষয়টি নিয়ে নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেট অফিসার পি কে সাহা বলেন সি সি টিভির ফুটেজ দেখতে না দেওয়ার অভিযোগ ঠিক নয়।অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত নার্স ডলি দাসকে সাসপেন্ড করা হয়েছে।

Post a Comment