কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবারের পরে বৃহস্পতিবার। ফের দক্ষিণ 24 পরগনায় আটক কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ। বৃহস্পতিবার বিকালে কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার রায়বাঘিনী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক জন দুষ্কৃতী ক্যানিং সাতমুখী ডাবু এলাকা থেকে গোপনে মূল্যবান গাছ কেটে,সেই গাছের কাঠ গোপনে পাচার করছিল।আর এই খবর ক্যানিং থানার পুলিশ গোপনে পেয়ে এস আই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে গত ২৯ ডিসেম্বর ৪ জনকে গ্রেফতার করে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত ৩০ ডিসেম্বর আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।এরপর পুলিশ তদন্তে নেমে খোকন সরদার নামে আরও ১ জনকে গ্রেফতার করে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার বিকালে পুলিশ কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করে।পাশাপাশি কাঠ সহ ৩ টি ইঞ্জিন ভ্যান এবং ১ টি ১০৭ হাতি গাড়ি আটক করে।ধৃতদের পুলিশ আলিপুর কোর্টে তোলে।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ক্যানিং সাতমুখী ডাবু পযটক কেন্দ্রের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ এবং মাতলা নদীর ম্যানগ্রোভ গাছ দুষ্কৃতীরা কেটে নিয়ে চোরা পথে সাপ্লাই করছিল।
এমনকি এই ঘটনায় ধৃতদের মধ্যে রণজিৎ প্রামাণিক নামে একজন নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন।পুলিশ জানান কাঠ পাচার কান্ডে প্রথমে কাঠ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।এরপর ধৃতদের জেরা ৩ জন এবং আরও ১ জনকে গ্রেফতার করা হয়।পাশাপাশি কাঠ সহ ৩ টি ইঞ্জিন ভ্যান এবং ১ টি ১০৭ হাতি গাড়ি আটক করা হয়।ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রায়বাঘিনী এলাকা থেকে প্রচুর কাঠ উদ্ধার করা হয়।এখনও পর্যন্ত অভিযান চলছে।

Post a Comment