ঝাড়গ্রাম জেলা পরিষদে বিজেপি জিতলেও হারানো হয়েছে, বললেন শুভেন্দু অধিকারী - The News Lion

ঝাড়গ্রাম জেলা পরিষদে বিজেপি জিতলেও হারানো হয়েছে, বললেন শুভেন্দু অধিকারী

 


দি নিউজ লায়নঃ   সোমবার ঝাড়গ্রামে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ঝাড়্গ্রাম জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাতে ভোট গণনা করে পুলিশ দিয়ে বিজেপিকে হারানো হয়েছে। আসলে ঝাড়গ্রাম জেলা পরিষদে বিজেপির জয় লাভ করেছে। যদি পুলিশ দিয়ে রাতে ভোট গণনা না করতো তাহলে ঝাড়গ্রামে তৃণমূল জেলা পরিষদ দখল করতে পারত না। 


তিনি বলেন যার প্রমাণ মিলেছে ২০১৯ এর লোকসভা নির্বাচনে। সেইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আমি চাকরি দেওয়ার কেউ নই একজনে কাজ করেন তিনি সব উত্তর দিতে পারবেন বলে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেন। সেই সঙ্গে তিনি ছত্রধর মাহাতো  সম্পর্কে বলেন আমি কোন নৈরাজ্যবাদী লোকের সম্পর্কে কিছু বলতে চাইনি।  ৩৭ দিন ঝাড়গ্রাম শহরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। যারা খুন হয়েছেন যারা এখন নিখোঁজ রয়েছেন তাদের পরিবার এর লোকেরা ওর সম্পর্কে ভালোভাবে বলতে পারবে। সেই সঙ্গে তিনি বলেন আমি এখন বিজেপি দলে যোগ দিয়েছি আমি একজন বিজেপির কর্মী। তৃণমূল সম্পর্কে কোন কিছু বলবো না। তবে তিনি আরো বলেন যে আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে বিজেপির প্রার্থীরা 50 হাজারের বেশি ভোটে জয়লাভ করবে। 


সেই সঙ্গে তিনি বলেন নেতাই গ্রামে যে ঘটনা ঘটেছিল তা সকলের জানা আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে মৃতদেহ সৎকার করেছি। নেতাই গ্রামে যে শহীদ বেদি তৈরি হয়েছে সেটা আমি তৈরি করেছি। তাই নেতাই নিয়ে আমি কারো কাছে কোন বক্তব্য শুনতে চাই না। গড়বেতার ছোট আঙারিয়া সম্পর্কেও তিনি বলেন চৌঠা জানুয়ারি আমি গড়বেতা যাব ।সেই সময় কেন্দ্রে অটল বিহারি বাজপেয়ির সরকার ছিল। তারা কীভাবে সহযোগিতা করেছিল তা সবাই জানে। সেই সময় কেন্দ্রে সরকার প্রতিনিধিদল গড়বেতায় পাঠিয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.