শিলিগুড়ি অরূপ বিশ্বাস সভা
দি নিউজ লায়নঃ বাঘাযতীন পার্কের ঐতিহাসিক সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো সাত হাজার বুদ্ধিস্ট জনজাতির মানুষ। দার্জিলিং পার্বত্য এলাকার বুদ্ধিস্ট জনজাতির মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত। তারা বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি কে আর নির্ভর করতে পারছে না। তাই শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মাঠে রাজ্য উদ্বাস্তু সেলের উদ্যোগে একটি ঐতিহাসিক সভা হয়।
এই ঐতিহাসিক সভাতেই বুদ্ধিস্ট সোসাইটির আহ্বায়ক নিমা ওয়াংদি শেরপার নেতৃত্বে সাত হাজার বুদ্ধিস্ট জনজাতির মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন এই ঐতিহাসিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয় চন্দ্র বর্মন সহ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। এদিন এই সভায় সভাপতিত্ব করেন রঞ্জন সরকার।
এদিন বাঘাযতীন পার্ক এর মাঠ বুদ্ধিস জনজাতি দের ভিড়ে ভরে উঠেছিল। রাজনৈতিক মহলের ধারণা বহুদিন বাদে বাঘাযতীন পার্কে এমন ভরা মাঠের সভা হল। সভার প্রথমেই অরূপ বিশ্বাস গৌতম দেবরা বুদ্ধিস্ট সোসাইটির আহ্বায়ক নিমা ওয়াংদি শেরপার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। এই সভা রাজ্য উদ্বাস্তুর সেলের সভাপতি মুকুল বৈরাগ্য উদ্যোগী হয়েছে। সভাতে গৌতম দেব রবীন্দ্রনাথ ঘোষ বিনয় চন্দ্র বর্মন বক্তব্য রাখেন। সবশেষে বক্তব্য রাখেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এদিন বলেন এই সভা এক ঐতিহাসিক সভা যেখানে সাত হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই আমি তাদের নত মস্তকে কুর্নিশ জানাচ্ছি। নিউ বলেন যারা ধর্মের নামে সুরসুরি দেয় মানুষের কোন কাজ করে না মানুষের কাছে থাকেনা।
তাদের মানুষ আর বিশ্বাস করবে না। অরূপ বাবু বলেন ২০২১সে যে বিজেপি মিথ্যা প্রচারণা দিয়ে মানুষকে ভাওতা দিয়েছিল তার জবাব মানুষই দেবে। শুধু বড় বড় কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সমালোচনা করা। তারা কখনো মানুষের কথা বলেনি। আজকে হাজার হাজার কৃষক রাস্তায় বসে আছে বিজেপি সরকার তাদের কথা ভাবে না। এখানে অনেক যুবক এসেছে এই সরকার বলেছিল ২ কোটি চাকরি দেবে কিন্তু তারা মিথ্যা কথা বলেছিল। তারা মানুষের কথা ভাবে না তারা শুধু দেশটাকে খণ্ড-খণ্ড করে মানুষের সাথে মানুষের দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আর এখন তারা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ভেঙে দিতে চাইছে।

Post a Comment