অনলাইনে নিজের মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার - The News Lion

অনলাইনে নিজের মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার


দি নিউজ লায়নঃ    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিজ্ঞাপন দেখে দুই যুবক কেশবের সঙ্গে ফোনে যোগাযোগ করে। শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন রোডে আসতে বলে। কেশব তার মোটরসাইকেলটি নিয়ে গড়িয়া স্টেশন রোডে নির্দিষ্ট জায়গায় পৌঁছয়। এরপর ওই দুই যুবক এসে মোটরসাইকেলটি পরীক্ষা করে দেখে। এটিএম থেকে কুড়ি হাজার টাকা তুলতে হবে।


 এবং বাকি টাকা নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকার বাড়ি থেকে নিয়ে দিয়ে দেওয়া হবে বলে কেশবকে জানায় ওই দুই যুবক। এরপর কেশবকে মোটর সাইকেলের পিছনে বসিয়ে নরেন্দ্রপুর থানার নানা এলাকা ঘুরে সোনারপুরের জয়নপুর এলাকায় এসে দাঁড়ায় ওই দুই যুবক। মোটরসাইকেলের ইঞ্জিনে গোলমাল আছে বলে কেশবকে নেমে তা দেখতে বলে। কেশব নামতেই ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে চম্পট দেয়। 


শুক্রবার রাতেই সোনারপুর থানা ওই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন কৃশববাবু। ওই যুবকের চেহারার বিবরণ জানা হয়েছে। মোটরসাইকেলের বিষয়ক সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ওই দুই যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরে খোঁজ নেওয়া হচ্ছে বলে সোনারপুর থানা সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.