ঝাড়গ্রামের কাজলা গ্রামের জঙ্গল থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের কাজলা গ্রাম এর পাশেই জঙ্গল। সেখানেই অারামে বিশ্রাম নিচ্ছে প্রায় ১৫ ফুটের বিশাল আজগর। বিষয় টি জানা জানি হতেই অজগর সাপটিকে দেখতে বহু লোকের ভিড় জমতে থাকে। সাথে ছবি তোলা। যদিও এসবের কোনোকিছুতই অজগরের খুব একটা হেলদোল নেই। হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিতে ব্যাস্ত।
ঝাড়গ্রাম ঘৃতখাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকার এই অজগর কে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরাই খবর দেয় বনদফতর লোধাসুলি রেঞ্জ অফিসে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর এর কর্মীরা। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচ্চি জানান ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোনো কারনে এটা সামনে চলে এসেছিলো। এই অজগর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে একে অাবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তবে এত বিশাল আকারের অজগর সাপ সামনে থেকে গ্রামবাসীরা দেখলেও কেউ সাপটিকে কোনো অাঘাত করেনি।তবে ওই অজগর সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গ্রামবাসীদের অনুমান ওই জঙ্গলে আরো অজগর সাপ থাকতে পারে।এই প্রথম ওই এলাকা থেকে এত বড় অজগর সাপ উদ্ধার হল বলে স্থানীয় বাসিন্দারা জানায়।

Post a Comment