এই শীতে ঘরেই তৈরি করুন মজাদার দুধ চিতই পিঠে
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
আতপ চালের গুড়া- তিন কাপ
খেজুরের গুড়- ১ কেজি/ খেজুরের রস- দেড় কেজি।
দুধ ২ লিটার
জল ১ লিটার
নারকেল ১ কাপ
পরিমাণমতো লবণ
প্রণালিঃ
দুধ চিতই পিঠে তৈরি করতে প্রথমে একটি পাত্রে জল, দুধ ও গুড় জাল দিয়ে ঢেকে রাখুন। তারপর পরিমাণমতো জল চালের গুঁড়ো, ১ থেকে ২ কাপ নারকেল ও সামান্য লবণ মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন এবং গোলা ওভেনে দিন। ভালো করে নাড়ুন। যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখন নামিয়ে নিন।
এবার পিঠেগুলো তৈরি করার জন্য মাটির খোলা বা লোহার ছাঁচ ব্যবহার করুন। ছাঁচে তেল দিয়ে মুছে চালের গুঁড়োর গোলা ঢেলে দিন। বুদবুদ উঠলে ঢেকে দিন। এর কিছুক্ষণ পরে পিঠেগুলো উঠিয়ে গরম রসের মধ্যে দিয়ে রাতভর ঢেকে রাখুন।
Post a Comment