জিভে জল আনা সুস্বাধু রাবড়ি রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরনঃ
১। ঘন দুধ ৩ কাপ
২। ক্রিম বা দুধের সর ৩ টেবিল চামচ
৩। ছানা ১ কাপ
৪। ঘি ২ টেবিল চামচ
৫। চিনি পরিমানমতো
৬। পেস্তা/কাঠবাদাম কুঁচি পরিমানমতো
৭। জাফরান সাজিয়ে পরিবেশনের জন্য পছন্দ অনুযায়ী
পদ্ধতিঃ
প্রথমে ছানা হাত দিয়ে ভালোমতো ময়ান করে মিহি করে নিন। এরপরে একটি পাত্রে ঘি গরম করে তাতে ছানা দিয়ে হাল্কা ভেজে নিন। দুধের সর বা ক্রিম দিয়ে আরও কিছুক্ষন ভুলা করে বাদাম আর চিনি দিয়ে ২ মিনিট নেড়েচেড়ে আগে থেকে জ্বাল দিয়ে ঘন করে রাখা দুধ দিয়ে দিন। আচ কমিয়ে নাড়তে থাকুন যেন নিচে না লেগে যায়। ঘন হয়ে এলে নামিয়ে তার উপরে বাদাম কুঁচি আর জাফরান ছড়িয়ে দিয়ে ঠাণ্ডা করুন।
Post a Comment