ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ - The News Lion

ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ



দি নিউজ লায়নঃ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে রবিবার রাতে বারুইপুর থানার বেতবেড়িয়া বিদ্যাধর পল্লীতে।  বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।  মৃতার নাম অপর্ণা মণ্ডল(১৭)। সে স্থানীয় সংগ্রামীনগর স্কুলের ছাত্রী। ছাত্রীর পরিবার জানিয়েছে, অপর্ণার বাবা ভিন রাজ্যে কাজ করে। 


রবিবার বিকালে তাঁর দামী মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। এর জন্য মায়ের সঙ্গে রাগারাগি হয়। সন্ধ্যায় মা বাজারে যায়। বাড়িতে একাই ছিল অপর্ণা। বাড়ি ফিরে এসে মা দেখেন ঘরে গলায় ওড়নার ফাঁস দেওয়া মেয়ের দেহ ঝুলছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান,প্রেমঘটিত কোন  কারণে অভিমানে সে আত্মঘাতী হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.