বড়দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক - The News Lion

বড়দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক



দি নিউ লায়নঃ 

উপকরণ:  

বাটার হাফ কাপ 

চিনি হাফ কাপ  

ভ্যানিলা এসেন্স ১ চা চামচ  

বেকিং পাউডার ১ চা চামচ  

ড্রাই ফ্রুটস হাফ কাপ  

ডিম ২ টো  

ময়দা বা ব্রাউন আটা ১ কাপ  

গুঁড়ো দুধ ২ টেবল চামচ  

একটা বেকিং ট্রে  

বালি এক বাটি  


প্রণালি:  

বড়দিনের জন্য সুস্বাদু কেক বানাতে প্রথমে একটি পাত্রে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে নিয়ে চেলে নিন। এরপর এর মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন, যাতে তার মধ্যে কোনও দানা না থাকে। এরপর আলাদা একটি পাত্রে কুসুম, বাটার ও চিনি একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।  এরপর একটি ছোট পাত্রে ভ্যানিলা এসেন্স ও গুড়ো দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একে একে ডিমের মিশ্রনে ময়দা ও চিনির দিয়ে মিশিয়ে নিন। 


উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এরপর যে পাত্রে কেক বেক করবেন তাতে বাটার ব্রাশ করে তাতে মিশ্রণটি ঢেলে দিন।  এরপর গ্যাসে সসপ্যান বা হাড়ি বসিয়ে এর মধ্যে বালি ঢেলে দিন। এরপর এর উপর স্টিলের স্ট্যান্ড রেখে তাতে বেক করতে পাত্রটি বসিয়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিন।  ১ ঘন্টার পর টুথপিক ঢুকিয়ে দেখে নিন কেক বেক হয়ে গেছে কি না। না হলে আরও ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। নামিয়ে ঠান্ডা হতে দিন, মনের মত সাজিয়ে পরিবেশন করুন বড়দিনের কেক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.